দীপাবলী মানেই যেন বাজি-পটকা। এরমধ্যেই চারদিকে পুড়তে শুরু করেছে- চকলেট বোম, হাউইবাজি, তুবড়ি, ফুলঝুরি, দোদমা আরও কত নাম জানা না জানা আতসবাজি।
এইসব বাজির মধ্যে থাকে একটি সহজ দাহ্য মিশ্রণ, যেটি বাতাসের অক্সিজেনের সাহায্য ছাড়াই জ্বলতে পারে। আসলে অক্সিজেনের জোগান দেওয়ার জন্য বাজির মিশ্রণে থাকে সোরা বা পটাসিয়াম নাইট্রেট অথবা কোনও কোনও ক্ষেত্রে পটাসিয়াম ক্লোরেট। এই যৌগ দু’টিতে আগুন লাগলেই তা থেকে অক্সিজেন বেরিয়ে আসে। দাহ্য পদার্থ হিসাবে বাজির মধ্যে থাকে কাঠকয়লার গুঁড়ো, গন্ধক বা সালফার।
No comments