Header Ads

পুরুষরা হুঁশিয়ার

 


পুরুষরা হুঁশিয়ার; ডাঃ পার্থপ্রতিম; ৩১ মে ২০০৮ পৃষ্ঠা- তিন শনিবাসর; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত

ডায়াবেটিক ? পুরুষাঙ্গ দৃঢ়তা পাচ্ছে না মানে লিঙ্গোত্থান হচ্ছে না? এরকম হলে হার্ট অ্যাটাক হতে পারে। সেই হার্ট অ্যাটাকের জেরে মৃত্যুও ঘটতে পারে। যাঁদের মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে, তাঁদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই পরামর্শ দিয়েছেন চাইনিজ ইউনির্ভাসিটি অফ হংকঙের গবেষকরা। বলেছেন, এরকম হলে হৃৎপিন্ডে রক্ত সঞ্চালক   ধমনি দুটির একটি বা দুটিতেই প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। পুরুষাঙ্গে রক্ত সঞ্চালনী প্রক্রিয়াও একই ভাবে বিঘ্নিত হতে পারে। যার জেরে আথেরোসক্লেরোটিক করোনারি হার্ট ডিজিজ হওয়ার আশঙ্কা। ব্লাডসুগার লেভেল যাঁদের হাই তাঁদের রক্তবহা ধমনি এবং নলিতে খারাপ চর্বির আস্তরণ জমে পুরু হতে থাকে। অ্যাথেরোসক্লেরোসিস হয়। ধমনি/নলির ভেতর-তলে প্রদাহের পরিণতিতে এরকম হয়। রক্তবহা নলিগুলির স্থিতিস্থাপকতা কমে যায়। রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়ে হার্ট অ্যাটাক, হার্টের রোগভোগ হয়।



গবেষক দলের নেতা ডাঃ পিটার চুন-য়িপ টোং জানিয়েছেন, প্রথম থেকে হুঁশিয়ার না হলে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে বা হার্টে বাইপাস সার্জারি  করতে হতে পারে কিংবা কার্ডিয়াক ক্যাথিটারাইজেশন দরকার হতে পারে। লিঙ্গোত্থান ঘটছে না, এরকম পর্ব শুরু হওয়ার তিন বছরেই মধ্যেই সর্বনাশ ঘটে যায়।  ইতালির ৪টি চিকিৎসা কেন্দ্রে করা অনুরূপ গবেষণা সমীক্ষাও বলছে, ডায়াবেটিক নন অথচ লিঙ্গোত্থান ঘটে না, এরকম মানুষদের হার্ট অ্যাটাক এবং হার্টের রোগভোগান্তি হয়। কিন্তু ডায়াবেটিকদের মধ্যে হার্টের রোগভোগান্তি ঘটে দ্বিগুণ হারে। শুধু হার্ট অ্যাটাকই নয়, স্ট্রোক হয়। যাঁরা কোলেস্টেরল হ্রাসকারী ওষুধ খান, তাঁদের ক্ষেত্রে লিঙ্গোত্থান ঘটুক বা না ঘটুক, হার্টের ব্যামোয় ভোগান্তির আশঙ্কা এক তৃতীয়াংশ হারে কম থাকে। 



No comments

Powered by Blogger.