Header Ads

কী খাবেন, কতটা খাবেন

 


কী খাবেন, কতটা খাবেন; -ডাঃ পার্থপ্রতিম  ২৯ সেপ্টেম্বর ২০০৭; শনিবাসর পৃষ্ঠা সংখ্যা তিন; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত ;

হার্টের ব্যামো, স্ট্রোক, ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের ক্যানসার আটকাতে প্রতিদিনের খাবার-দাবারের তালিকাটি কেমন হওয়া উচিত, ব্রিটেনে সাধারণ নাগরিকদের তা অবহিত করতে দেশজুড়ে প্রচারে নেমেছে সেখানকার ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। বোঝানো হচ্ছে দিনে অন্তত পক্ষে পাঁচবার তাজা ফল, ভাপেসেদ্ধ সবজি খাওয়া দরকার। দিনে দু-বার অনেকটা সবজি, পাশাপাশি তিনবার ফলটল খেতে হবে। কিংবা তিনবার সবজি খেলে, দু-বার ফল খেতে হবে। খাবারের তালিকায় আলু, রুটি, ভাত, পাস্তা সহ আরো যেসব স্টার্চি ফুড মানে স্বাদহীন শ্বেতসার তথা কার্বোহাইড্রেট অর্থাৎ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের যৌগ। সবজির তালিকায় আলুকে ধরা যাবে না। দানাশষ্যের মতো আলুও হচ্ছে গিয়ে স্টার্চি ফুড। তবে বিনস সেদ্ধকে সবজির তলিকায় ঢোকানো যাবে। আর স্বাস্থ্যকর তথা ব্যালান্সড ডায়েট বলতে বোঝানো হচ্ছে, যখনই হোক না কেন, যা যা খেতে চলেছেন, সেই তালিকায় যেন ফল এবং সবজি মিলিয়ে এক তৃতীয়াংশ পরিমাণ হয়। এক তৃতীয়াংশ হবে রুটি, ডাল, ভাত, পাস্তা, আলু। ১৫ শতাংশ দুধ এবং দুগ্ধজাত সামগ্রী। ১২ শতাংশ পরিমাণে থাকা দরকার মাংস, মাছ, ডিম, বিনস এবং দুগ্ধজাত নয় এমন সব প্রোটিন সমৃদ্ধ খাবার দাবার। বেশি ফ্যাট-ওয়ালা খাবার/পানীয় টানীয় খেতে হবে প্রতিবারের খাবার-দাবারের ৮ শতাংশ হারে।
যেদিন যেদিন বেশি বেশি ফ্যাট সমৃদ্ধ খাবার টাবার খেয়ে ফেলেছেন, সেদিন সেদিন খাওয়া-দাওয়ার ১৫-২০ মিনিট বাদে ব্যায়াম করুন। ব্যায়াম করলে যেটা হবে, আপনি রোগাই হোন কিংবা মোটা, আপনার শরীরে বাড়তি চর্বি জমতে পারবে না। ফ্যাট ভেঙে জারিত হয়ে অস্থিপঞ্জরের মাংসপেশিতে চলে যাবে।

ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির সমীক্ষায় জানা গিয়েছে, ব্রিটেনের ৭৩ শতাংশ নাগরিক জানেন, শরীর সুস্থ রাখতে তাজা ফল, তাজা সবজি খাওয়া জরুরি। আবার ১৯ শতাংশের ভুল ধারণা, যেমন খুশি ফ্যাটট্যাট এবং চিনি সমৃদ্ধ খাবার খেলে কোনোরকম ক্ষতি হবে না যদি পর্যাপ্ত ফল এবং সবজি খাওয়া যায়। এদিকে, ডাঃ ম্যাক্স ল্যাফোনটান সহ একদল বিজ্ঞানী জানিয়েছেন, যেদিন যেদিন বেশি ফ্যাট সমৃদ্ধ খাবার টাবার খেয়ে ফেলেছেন, সেদিন সেদিন খাওয়া দাওয়ার ১৫-২০ মিনিট বাদে ব্যায়াম করুন। ব্যায়াম করলে যেটা হবে, আপনি রোগাই হন কিংবা মোটা, আপনার শরীরে বাড়তি চর্বি জমতে পারবে না। ফ্যাট ভেঙে জারিত হয়ে অস্থিপঞ্জরের মাংসপেশিতে চলে যাবে। আপনাকে  স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী করে তুলবে। উপোস দেওয়ার পর শরীরের ব্যায়াম করলেও একইরকম লাভ হয়। এক্ষেত্রে ব্যায়াম করার পর একটু জিরিয়ে নিয়ে খেতে হবে। নেমতন্নে গিয়ে বা রেস্তোরাঁয ফ্যাট সমৃদ্ধ খাবার-টাবার বেশি খেয়ে ফেলার পর ব্যায়াম করলে লাইপোলাইসিস প্রক্রিয়া তন্দুরস্ত হয়। অর্থাৎ ফ্যাট তথা চর্বি ভেঙে চর্বিকোষগুলি থেকে ফ্যাটি অ্যাসিড রক্তস্রোতে পরিবাহিত হয় সেই সমস্ত কোষকলায়, যেগুলির এনার্জি তথা শক্তির দরকার। ফ্যাট ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল তৈরি হয়। এই ফ্যাটি অ্যাসিড শৃঙ্খলের প্রভাবে এপিনেফ্রিন হরমোন লাইপোলাইসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে। প্রক্রিয়াটিকে তন্দুরস্ত করার জন্য প্ররোচিত করে।  



No comments

Powered by Blogger.