Header Ads

বসন্ত উৎসব

 


বসন্ত উৎসব; -কৌশিক শীল; ২৭ মার্চ ২০১২; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত

বানারহাটে বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডিয়ার’ ও সংগীত শিক্ষাকেন্দ্র ‘মেঘমল্লার’ এর উদ্যোগে ‘বসন্তবাসর’ অনুষ্ঠিত হল ‘প্রবীণ কুঞ্জে’। অনুষ্ঠানের সূচনা করেন জোয়াকিম বাকলা। বক্তব্য রাখেন বানারহাট-১ গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজ দার্নাল। কচিকাঁচারা আবির ও গোলাপে সব অতিথিকে বরণ করে নেয়। শচীন্দ্র বিশ্বাস, বনশ্রী কুন্ডু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। কানাই চট্টোপাধ্যায়, অঙ্কিতা সেনের গলায় রবীন্দ্র কবিতা ও জয়ন্ত সেনের স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ মাত্রা এনে দেয়। বাঁশিতে মোহময়ী সুর তোলেন নারায়ণ দত্ত।



মিতালী দে সরকারের পরিচালনায় শিশুশিল্পীদের নাচ অনুষ্ঠানের বাড়তি পাওনা। হিন্দিতে দিলীপ চৌরাসিয়া স্বরচিত কবিতাপাঠ করেন। বক্তব্য রাখেন ভানুপ্রতাপ সিং, ডিয়ারের প্রতিষ্ঠাতা ডাঃ পার্থপ্রতিম। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় অনীশ মিত্র, রেজা করিম ও বিনায়ক বসুকে। সুকল্যাণ ভট্টাচার্য, গৌরীশঙ্কর ভট্টাচার্য, ডঃ আনন্দগোপাল ঘোষ, দীপঙ্কর ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রলয় দেসরকার। দেবযানী বসুর গানের সঙ্গে মিতালি দে সরকার ও লোপামুদ্রা চক্রবর্তীর নাচে বসন্ত বাসর মোহময় হয়ে ওঠে।  


No comments

Powered by Blogger.