Header Ads


সে তো মন হারিয়েছি . . . ডাঃ পার্থপ্রতিম


সে তো মন হারিয়েছি- সে বৈশাখে,

সবুজের গালিচায়, পথের বাঁকে,

আষাঢ়ের বারিশে- পানি টুপটাপ

বুধনির জঠরেতে কোন উত্তাপ। 


রাঙাতির তীরে নামে কালো আসমান,

বুধনির কোন দর্দ হোই গেলাক গান।

প্রিয়জন দক্ষিণে রুটির খোঁজে,

তার ব্যথা বিরহিনী শালিক বোঝে। 



ঝাপটা হাওয়া এসে খোলে সব দ্বার,

উদরেতে ঠোঁট রাখে মেঘ মল্লার। 

উন্মন কোন মন ডানা ঝাপটায়

ভেতরে কে সাড়া দেয় আলোর আশায়। 


বৃষ্টির জলে তার কান্না হারায়

একটি কুঁড়ি, ঐ দুইটি পাতায়।

কার দায়! কে বা সেই অশ্রু মাপে?

ধূমায়িত নাগরিক চায়ের কাপে।

 Gist:- A song in Bengal; By- Dr. Partha pratim.
The song is about the grief of Budhni; a tribal young woman in a tea garden of Dooars . Budhni  gets pregnant by her loved one. Her husband migrated to South India in search of work to earn livelihood. It is already raining on the green carpet of the tea garden. The rainy season is the season of reunion, the time of sorrow in the heart. The emotion of the mind of Budhni who is likely to have children has been recorded in this song. Which is not known to that the tea-loving citizen life.



No comments

Powered by Blogger.